হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আবার নিহত-৩

হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আবার নিহত-৩

স্টাফ রিপোর্টারঃ
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে আবার সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে সিংগাইর উপজেলার ঋষিপাড়া বকচর এলাকায় শুকতারা সার্ভিসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ৩ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ বাসযাত্রী। নিহতরা হলেন- বাসচালক হৃদয় হোসেন (২৮), বাসের যাত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং পথচারী নিখিল সরকার (২৫)।

এর আগে গত ১৭ অক্টোবর হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মিতরা এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া গত ১৩ অক্টোবর একই মহাসড়কের কিটিংচর এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।

সিংগাইর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী শুকতারা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হয় । এছাড়া আহত হয় আরও ২০ বাসযাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য প্রদান করুন

Share