দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সিঙ্গাইরে যুব সমাবেশ
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে পৌর শহরের দলীয় কার্যালয়ে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. মহসিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি কন্ঠশিল্পী মমতাজ বেগম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ও পৌর মেয়র আবু নাঈম মো. বাশার।
সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস,এম আব্দুল খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান দেওয়ান মো. রিপন, উপজেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন ও যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন প্রমুখ।
এসময় জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জাহিদ খান উজ্জল, যুগ্ম-সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক খান, অ্যাডভোকেট কহিনুর ইসলাম সানি, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম, যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান, সদস্য আলমাস হোসেন, জেলা যুব মহিলা লীগের সদস্য সচিব সালেহা জাহান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইলিয়াছ হোসেন লিটন, সদস্য সচিব শাহীনুর রহমান, পৌর যুবলীগ সভাপতি এমদাদ হোসেন মুকুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ উপজেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।










