ডিপ্রেশন থেকে মুক্তির উপায়

ডিপ্রেশন থেকে মুক্তির উপায়

অতিরিক্ত মানসিক চাপে, অফিসের কাজের চাপে, ফ্যামিলি সংকট, অর্থনৈতিক সংকট বা আরো নানান কারণে যদি আপনি ডিপ্রেশনে ভুক্তভোগী হয়ে থাকেন, সেক্ষেত্রে এই ডিপ্রেশন আপনার জীবনকে বিষাদময় করে তুলবে। যা আপনার জীবনের সকল লক্ষ্য, সকল সাফল্য অর্জন থেকে অনেক পিছনে নিয়ে যাবে। আপনার জীবন হয়ে উঠবে দুর্বিষহ, প্রচন্ড পরিমান সংকটময়, কোন কাজে উন্নতি আসবে না, তাই আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তির পথ বেছে নিতে হবে নতুবা এই ডিপ্রেশন আপনাকে মানসিক রোগীতে রূপান্তর করতে পারে।

ডিপ্রেশন থেকে মুক্তির জন্য আপনাকে কিছু নিয়ম-নীতি মেনে চলতে হবে, এবং তা মেনে চলতে পারলে ধীরে ধীরে আপনি ডিপ্রেশন কাটিয়ে তুলতে পারবেন এবং আপনার জীবন হবে অতুলনীয় সুন্দর, সকল কাজে ফিরে পাবেন নতুন উদ্দীপনা, যা আপনার ভবিষ্যতকে উজ্জ্বল করার জন্য যথেষ্ট।

যা করতে হবে

প্রথমত, আপনাকে আপনার লাইফ স্টাইল পরিবর্তন করে আপনার প্রত্যেকটি দিন একটি রুটিন এর মধ্যে নিয়ে আসতে হবে।

১.সারাদিন আপনার একা একা থাকা যাবে না।

২.প্রতিদিন নিয়ম করে ৩০ মিনিট থেকে এক ঘন্টা অন্তত মেডিটেশন করতে হবে।

৩.সকালে ঘুম থেকে দেরি করে ওঠা যাবে না এবং রাতে খাবার শেষে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে।

৪.রাতে অবশ্যই লাইট বন্ধ করে ঘুমাতে হবে।

৫.খাবার সর্বদা নিয়ম মেনে খেতে হবে।
৬.নিয়মিত সকালে ৩০ মিনিট হাটাহাটি করতে পারেন।
৭.ধর্মীয় কাজে নিজেকে মনোনিবেশ করতে পারেন।
8.মানুষকে সহযোগিতা করার জন্য আপনি এগিয়ে যেতে পারেন।
৯.পরিবারকে, বন্ধুদেরকে এবং নিজেকে সময় দিবেন।
১০.বিভিন্ন মোটিভেশনাল স্পিচ শুনতে পারেন।
১১.গান শুনতে পছন্দ করে থাকলে গান শুনতে পারেন বা ছবি আঁকা বা আপনি যা পছন্দ করেন তাই করতে পারেন ।

১২.নিজের জীবনের লক্ষ্যকে বেশি প্রাধান্য দিতে হবে, নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ছুটতে হবে।
১৩.মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন, তাহলে মনে শান্তি ফিরে আসবে।

আপনি যদি উপরোক্ত নিয়ম গুলো বেশ কিছুদিন মেনে চলতে পারেন, তাহলে আশা করা যায় আপনি ডিপ্রেশন থেকে অবশ্যই মুক্ত হতে পারবেন।

মন্তব্য প্রদান করুন

Share