সিঙ্গাইরে পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে অভিভাবকের দন্ড

সিঙ্গাইরে পরীক্ষাকেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে অভিভাবকের দন্ড

মানিকগঞ্জের সিঙ্গাইরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা করার দায়ে এক পরীক্ষার্থীর অভিবাবককে দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। উপজেলার চান্দহর ইউনিয়নের আনোয়ার শিকদার নামে ওই অভিবাবককে ৩ দিনের জেল, অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার(২৯ এপ্রিল) সকালে উপজেলার শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক এ দণ্ডাদেশ দেন।

জানাগেছে, পরীক্ষা শুরুর মুহূর্তে আনোয়ার সিকদার নামে ওই অভিভাবক মোটরসাইকেল নিয়ে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে চাইলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাঁধা দেন। এদিন পুলিশের বাঁধা উপেক্ষা করে ভিতরে ডুকে বিশৃঙ্খলা করে। পরে মোঃ আনোয়ার শিকদারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ দিনের জেলের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সিঙ্গাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, পরীক্ষা কেন্দ্রে
পুলিশের কাজে বাঁধা দেওয়ায় তাকে তিনদিনের জেল ও অনাদায়ি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তিনি ৩০ হাজার টাকা জরিমানা পরিশোধ করে ছাড়া পান।পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য প্রদান করুন

Share