সিঙ্গাইরে ১১ ইউপির চেয়ারম্যানদের শপথ গ্রহণ
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসকের অডিটোরিয়ামে জেলা প্রশাসক আব্দুল লতিফ এ শপথ বাক্য পাঠ করান। এদিন সকালে সিঙ্গাইর উপজেলার নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা।
নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, সিঙ্গাইর সদর ইউপিতে মোঃ সৌরভ, বলধারা ইউপিতে হাজী আব্দুল মাজেদ খান,তালেবপুর ইউপিতে মোঃ রমজান আলী, বায়রা ইউপিতে দেওয়ান জিন্নাহ লাঠু, জয়মন্টপ ইউপিতে ইঞ্জি. শাহাদাৎ হোসেন, চান্দহর ইউপিতে শওকত হোসেন বাদল, ধল্লা ইউপিতে জাহিদুর ইসলাম ভূইয়া,জামির্ত্তা ইউপিতে আবুল হোসেন মোল্লা, জামশা ইউপিতে গাজী কামরুজ্জামান, শায়েস্তা ইউপিতে আব্দুল হালিম ও চারিগ্রাম ইউপিতে রিপন দেওয়ান।
শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা,মানিকগঞ্জ সদর পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, সিঙ্গাইর পৌরসভার মেয়র আবু নাঈম মোঃ বাশার প্রমুখ।










