সিঙ্গাইরে মহান বিজয় দিবস উদযাপন

সিঙ্গাইরে মহান বিজয় দিবস উদযাপন

 

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এদিন ‍মুক্তিযুদ্ধে শহীদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে পুস্পঞ্জলি অর্পন করেন উপজেলা প্রশাসন,রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মি ও সাধারণ মানুষ।

পরে সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ। এসময় সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা,উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল বাশার, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, সহকারী কমিশনার(ভূমি) শাম্মী লাবীবা অর্ণব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম মোল্লা,ইন্সপেক্টর( তদন্ত) শেখ আবু হানিফসহ উপজেলার সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারি,রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

মন্তব্য প্রদান করুন

Share