সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল দেয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ।
পরে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম হোসেন,সহকারী কমিশনার(ভূমি) মৌসুমী আক্তার রাখিসহ অনেকে।










