সিংগাইর পৌর নির্বাচনে আওয়ামী লীগ বিজয়
স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবু নাঈম মোঃ বাশার ১৪ হাজার ৩২২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭১৯ ভোট।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিঙ্গাইর পৌরসভার ৯টি ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়।
এছাড়া ৯টি ওয়ার্ডে বেসরকারিভাবে বিজয়ী কাউন্সিলরা হলেন- ১নং ওয়ার্ডে আতাউর রহমান, ২ নং ওয়ার্ডে গিয়াস উদ্দীন, ৩ নং ওয়ার্ডে সমেজ উদ্দিন, ৪ নং ওয়ার্ডে রিয়াজুল ইসলাম শেখ, ৫ নং ওয়ার্ডে রেজাউল করিম টিপু, ৬ নং ওয়ার্ডে সোহেল রানা, ৭নং ওয়ার্ডে মাহফুজ সরকার, ৮ নং ওয়ার্ডে কামাল হোসেন ও ৯ নং ওয়ার্ডে সামসুল ইসলাম।
সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ ওয়ার্ডে পারুল আক্তার, ৪, ৫ ও ৬ ওয়ার্ডে তাসরিন নাহার রিতা এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে আলেয়া বেগম বিজয়ী হয়েছেন।
এদিকে আবু নাঈম মো: বাশারকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণার পর পৌর শহরে বিজয় মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রার্থীর কর্মী-সমর্থকরা। এসময় আবু নাঈম মো. বাশারকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।










