একুশ স্মরণে

একুশ স্মরণে

একুশ স্মরণে

ফারজানা অ্যাহমেদ শাবনাম

বছর ঘুরে আবারও এসেছে একুশ
যেই একুশের স্মৃতি চির অমর
হয়ে থাকবে বাঙালির মনে প্রাণে।

বছরে একুশ আসে একবার,
কিন্তু একুশই সারা বছর থাকে স্মরণে।

রক্তে রাঙানো একুশ আবার
এসেছে বছর ঘুরে,
যে একুশে দিয়েছে জান
হাজারো শহীদ, বীর যোদ্ধা
তাঁরা করেছে জীবন দান।

অক্ষুন্ন রেখেছে বাংলার মান।
দেয়নি করতে বাংলাকে অপমান।
তাঁরা হয়ে আছে চির অম্লান।

তাঁরা বাঁচিয়েছে হাজারো প্রাণ।
হার মেনেছে পশ্চিম পাকিস্তান।

তাঁরা করেছে ভাষা আন্দোলন,
মুগ্ধ করেছে বিশ্বের মন।

আজ মোরা শুরু করেছি নতুন গান,
একুশের গান, বিজয়ের গান
বীর যোদ্ধাদের গান।

মন্তব্য প্রদান করুন

Share