উদীয়মান গীতিকার সালাম মুন্সী শামীম সমসাময়িক গান লিখে দর্শকপ্রিয়তা লাভ করেন
এই সময়ের উদীয়মান গীতিকার সালাম মুন্সী শামীম।সাম্প্রতিক সময়ে সম সাময়িক বিষয়ের উপর গান লিখে দর্শক প্রিয়তা পেয়েছে।
ইতিমধ্য তিনি গুনি কন্ঠ শিল্পী তৌসিফ ফারাবি ইসলাম সহ বেশ কিছু উদীয়মান শিল্পীদের কন্ঠে তার বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে।সব মিলিয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছে।
গত ঈদে তার লেখা ” মিথ্যাবাদী মেয়ে রে ” শিরোনামের গানটি সবার ভালোবাসা পেয়েছে।
সালাম মুন্সী শামীম পেশায় একজন পুলিশ সদস্য।আইন শৃংখলা নিয়ন্ত্রন ডিউটির পাশা পাশি গান লেখায় ব্যাস্ত থাকেন।
গান লিখে তৃপ্ত পান বলে জানিয়েছেন এই গীতিকার।
মাদারীপুর সদর থানায় জন্ম নেওয়া এই গীতিকার এর স্বপ্ন ভালো ভালো কথার মালায় গান তৈরি করা।ভিউ বাড়ানো তার মুল উদ্দ্যেশ্য নয় বলে জানান।
এই পর্যন্ত তৌসিফ ফারাবি ইসলাম এসএম তুষার আকরাম খান আরিফ আবিদ আলম এএইচ তুর্য শিল্পি বিশ্বাস প্রিন্স হাবিব সহ আরো অনেকে গেয়েছেন তার লেখা গান।
এই পর্যন্ত যত গান করিয়েছেন সেরা কোনটি জানতে চাইলে তিনি বলেন- আমার কাছে আমার সব গানেই সেরা।তথাপিও গত ক্রীকেট বিশ্বকাপে ক্রীকেট নিয়ে ” জয় হবে জয় ” এবং স্বপ্নের স্বাধীনতা গানটি বেশ বলে জানান।গীতিকার শামীম আরো জানান- চাকুরীর শেষে গান নিয়ে সময় পার করবেন।
বর্তমানে খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত আছেন।










