ঈদ অর্থ অন্যরকম
ঈদ মানে খুশি জানি
ক’জনে’র ভাই ?
আছে কতো অনাহারী
আমেজ নাই !
ঈদ আসে বছর ঘুরে
জীবনে সবার।
সেই দিনটি অনেকেরই
হয় কারাগার ।
নিভৃতে মনুষ্যত্ব কাঁদে
বুঝায়না কারো।
আনন্দের চেয়ে দুঃখে
হয় জড়োসড়ো।
হয়তো ঈদের নামাজে
যাওয়া হয়না।
ঘরের মধ্যেই তালাবদ্ধ
থাকে কতজনা !
জীবনটার নীলনকসা
করেছেন বিধাতা ।
স্রষ্টায় আস্থা,পরপারে
দিবেন মর্যদা।
মন্তব্য প্রদান করুন
Share










