রবিউল আউয়ালের ছোচা খোকা-১

রবিউল আউয়ালের ছোচা খোকা-১

ছোচা খোকা-১

কবি রবিউলআউয়াল

আম-কাঁঠাল তো বেশ রসালো,
লিচুতে কি মানা?
আতা খেতে ছোচা খোকা
সেও আমার জানা।।

পাঁকা পেঁপে নিয়ে ক্ষেপে
পেয়ারাতে নুন।
আমড়া পেলে চুরি করে
জাম না পেলে খুন।
খোকা ভীষন রাগী বটে
তাই খেতে মানা।
আতা খেতে ছোচা খোকা
সেও আমার জানা।।

রসালো ফল আম কাঁঠালে
খোকা দিল ঘুম।
খোকার ঘুমে ফল খেয়েছে
আদিবাও ধুম।
খোকা ভীষন রাগী বটে
উঠে দিবে হানা।
আতা খেতে ছোচা খোকা
সেও আমার জানা।।

ইমি দেখে জোট বেঁধেছে
হাসাহাসি কান্ড
খোকার ফল চুরি করে
ভরবে দেখি ভান্ড।
খোকা ভীষন রাগী বটে
শোনবে নাতো মানা।

মন্তব্য প্রদান করুন

Share