উপ নির্বাচনঃ মতলবে নৌকার জয়জয়কার

উপ নির্বাচনঃ মতলবে নৌকার জয়জয়কার

চাঁদপুর জেলার মতলবের দুই উপজেলায় উপ নির্বাচনে দিন শেষে নৌকার জয়জয়কার। মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার একটিতে উপজেলা চেয়রারম্যান ও দুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্ধারণে ২০ অক্টোবর উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মতলব দক্ষিণ উপজেলার উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে ১ লাখ ৪ হাজার ৪শ ২৭ ভোট পেয়ে জয়ী হন বি এইচ এম কবির। অপরদিকে একই পদে প্রতিদ্বন্ধীতা করে পরাজয় বরণ করেন বিএনপি মনোনীত এমএ শুক্কুর পাটোয়ারী।
এদিকে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ও সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক প্রার্থীরা জয়ী হয়েছেন। উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে ৬ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সেলিম মিয়া গাজী। তার প্রতিদ্বন্ধী হয়ে বিএনপি প্রার্থী আক্তার হোসেন পেয়েছেন ৬০ ভোট,স্বতন্ত্র প্রার্থী (অনারস প্রতিক) খালেদ মোশাররফ জুয়েল পেয়েছেন ১ হাজার ৮০৩ ভোট ও অপর স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতিক) পেয়েছেন ১১৮ ভোট।
সুলতানাবাদ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হাবিবা ইসলাম সিফাত নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী বিএনপি সমর্থিত প্রার্থী সেলিম সরকার ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৪৮ ভোট, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক খোকন (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৪ হাজার ১৮১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন সোহেল (আনারস প্রতিক) পেয়েছেন ৩০ ভোট। যদিও নাজিম উদ্দিন সোহেল নৌকা প্রতীককে সমর্থন করে নির্বাচন থেকে সড়ে গিয়েছিলেন।
যদিও নির্বাচনের ১ দিন আগে ১৮ অক্টোবর সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার জহিারবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খালেদ মোশাররফ জুয়েল এর কর্মী এখলাসপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম সুজনকে পিস্তলের মুখে জিম্মি করে গুরতর মারধর করার ঘটনায় এলাকাটিতে উত্তেজনা বিরাজ করে।
তবে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিনে বিপুল পরিমাণ আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক ভূমিকা থাকায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নী।

মন্তব্য প্রদান করুন

Share