সরকারি মাটি লুট ; সাংবাদিকের উপর হামলা

সরকারি মাটি লুট ; সাংবাদিকের উপর হামলা

‎চাঁদপুরের মতলব উত্তরে পানি উন্নয়নে বোর্ডের  মাটি লুট করার সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলা করেছে মাটি লুটকারী চক্র।

মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মনচক গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার স্বীকার দৈনিক ডেসটিনি ও স্থানীয় দৈনিক চাঁদপুর দিগন্তের সাংবাদিক শামীম বাদী হয়ে ব্রাহ্মনচক গ্রামের আলী হোসেন প্রধানের ছেলে করিম হোসেনকে বিবাদী করে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, করিম হোসেন ব্রাহ্মণচক ক্যানেলের পানি উন্নয়ন বোর্ডের সরকারী মাটি ১০/১৫ জন দিনমজুরের মাধ্যমে তার বাড়িতে নিয়ে যায়।

তখন ইউপি সচিব আঃ করিম দিপু ঘটনাস্থলে গিয়ে বিবাদীকে বাধা প্রদান করলে বিবাদী ইউপি সচিবের সাথে মারমুখী আচারণ করে এবং অকথ্য ও অশ্লীল ভাষায় গালমন্দ করে।

  সংবাদ পেয়ে শামীম একজন সাংবাদিক হিসেবে পেশাগত কারণে সকাল ১০ টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে  মোবাইল ফোনে ভিডিও ফুটেজ সংগ্রহকালে বিবাদী করিম হোসেন তার উপর হামলা করে।

একপর্যায়ে অভিযুক্ত করিম উত্তেজিত হয়ে সাংবাদিক শামীমকে কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং ধাক্কা দিয়ে ক্যানেলে ফেলে দেয়।

এবং মোবাইলে ধারণকৃত ছবি ভিডিও ফুটেজ যদি কোন সংবাদে আসে তাহলে প্রাণে হত্যা করে ফেলবে বলে হুমকি দেয় অভিযুক্ত করিম হোসেন।

হামলার স্বীকার হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে মতলব উত্তর থানায় অভিযোগটি দায়ের করেন। এ ঘটনায়, সাংবাদিক শামীম বলেন, সরকারি মাটি লুট করে নেওয়ার সময় আমি পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে যাই ।

হঠাৎ বিবাদী করিম হোসেন আমার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে কিল ঘুষি মারলে আমি আহত হই। স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে।

মন্তব্য প্রদান করুন

Share