<span style='color:#E29324;font-size:20px;'>চাঁদপুর ২</span>  </br> সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী ফয়জুন্নুরের ব্যাপক গণসংযোগ

চাঁদপুর ২
সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী ফয়জুন্নুরের ব্যাপক গণসংযোগ

চাঁদপুর ২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী আসনে ব্যাপক গণসংযোগ করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে চাঁদপুরের ৫ টি নির্বাচনী আসনের সর্বকনিষ্ঠ প্রার্থী বাংলাদেশ রিপাবলিকান পার্টির (বিআরপি) ফয়জুন্নুর আখন।

জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে প্রতীক পাওয়ার পর থেকেই চাঁদপুর-২ নির্বাচনী আসনের চরাঞ্চল, বিভিন্ন হাট বাজার, রাস্তার মোড়ের চায়ের দোকান, অটোরিকশা স্ট্যান্ড, জমিতে কাজরত কৃষক-কিষানি, নদীপাড়ের জেলে, জেলে পল্লী, আশ্রয়ণ প্রকল্প থেকে শুরু করে সব ধরনের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তার নির্বাচনী প্রতীক হাতি মার্কা’র জন্য ভোট চাইতে ব্যস্ত সময় পার করছেন এই তরুণ প্রার্থী ফয়জুন্নুর আখন । তরুণ এই প্রার্থীর ব্যাপক গণসংযোগ ও অতি বিনয়ের সাথে ভোট চাওয়া সহ ভোট চাওয়ার নানা কৌশলের কারণে ইতিমধ্যেই সাধারণ মানুষের মাঝে তাকে ভোট দেওয়ার বিষয়টি সাধারণ ভোটারদের বিবেচনায় আনতে তিনি সক্ষম হয়েছেন।

এ প্রার্থীর বিষয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা হলে কেউ কেউ মনে করেন এমন তরুণ প্রার্থীকেই ভোট দেয়া উচিত। কেননা, সাধারণ মানুষের জন্য কাজ করার উদ্যোম ও সাহস তরুনদেরই বেশি থাকে। কেউ কেউ আবার মনে করছেন, এই প্রার্থী যেহেতু বয়সে তরুণ তাই সামনে তার আরো অনেক সুযোগ আছে।
তবে বিনয়ী, সদালাপি তরুণ এই প্রার্থী’র বিষয়ে কথা হলে উপজেলার সাহেব বাজার এলাকার বিভিন্ন ধরনের কয়েকটি দোকান ঘুরে দোকানদারদের সাথে কথা হলে তারা বলেন, জীবনে অনেক প্রার্থীরেই তো ভোট দিলাম। তাতে লাভ কি হইছে? এই প্রার্থীর বয়স কম, আচার-আচরণ ভালা (ভালো), আমগো জড়াইয়া ধইরা কাকুতি মিনতি কইরা ভোট চাইছে। আবার জানলাম হের কোন বদনামও নাকি নাই। তয় ভোট দিলে সমস্যা কি?

মন্তব্য প্রদান করুন

Share