চাঁদপুর সদর উপজেলায় আদম-খা সড়কে গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন

চাঁদপুর সদর উপজেলায় আদম-খা সড়কে গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন

চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের কালি ভাংতি,আদমখা সড়কে গার্ডার ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সমাজ কল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি (এমপি)।

শুক্রবার ৫ জুলাই বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার আদমখা সড়কের কালি ভাংতি খালের উপর পিএসসি গার্ডার ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণমন্ত্রী ডা.দীপু মনি এমপি।

কুমিল্লা -ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধিনে চাঁদপুর সদর উপজেলাধীন আদমখা সড়কের কালি ভাংতি মতলব খালের উপরে ০৮ মিঃ চেইনেজে, ৩০.০০ মিঃ দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গার্ডার ব্রিজটি’র প্রকল্প মূল্যের ব্যায়:৩,১৬,৮৪৮,৬২০০/= টাকা এবং চুক্তি মূল্য ৩,০৫,৬০,৯৬৭৯৭ টাকা।

কাজটি শুরু হ‌ওয়ার কথা ছিলো ৭মে ২০২৪ এবং শেষ হওয়ার কথা রয়েছে ৬মে ২০২৫ তারিখে। ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজটি করবেন এনটি-এবি-এমআরএল (জেভি) ঢাকা।

এ সময় ভিত্তি প্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, এ্যাড: সাইফুদ্দিন বাবু, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা কৃষক লীগের সভাপতি আবদুল আজিজ খান বাদল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির সুমন, কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাখাওয়াত হোসেন রনি পাটোয়ারী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন -ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ খান দুদু, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়স সহ-সভাপতি মোঃ মহসিন পালোওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এম কামাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জামাল গাজী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস চৌধুরী, ২নং সভাপতি হান্নান গাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও ২ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাদাত গাজী, মোঃ আউওয়াল খান, মোঃ জামাল বকাউল প্রমুখ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ স্থানীয়রা।

মন্তব্য প্রদান করুন

Share