সৌদি প্রবাসী নিকটাত্মীয়কে সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণনাশের হুমকিতে সাংবাদিক খলিল
নিজস্ব প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে কতিপয় ভূমিদস্যুর রোষানলে পড়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাংবাদিক গাযী খলিলুর রহমান। জীবনের নিরাপত্তা চেয়ে গত ১০ জুন অবিভক্ত টঙ্গী মডেল থানায় (জিডি নং ৪৬৭) এবং ২ অক্টোবর নবগঠিত টঙ্গী পশ্চিম থানায় (জিডি নং ৪৮) পৃথক দুটি জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার সস্তাপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে সন্ত্রাসী হালিম রেজা ওরফে হেলিম রেজা (৪২) গত মে মাসে সৌদি আরবের আফিফ শহরে চাকরিরত সাংবাদিক গাযী খলিলের নিকটাত্মীয় এক যুবককে জিম্মি করে বাংলাদেশে তার আত্মীয়-স্বজনের কাছ থেকে দুই দফায় ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। ইসলামি ব্যাংক বি.বাড়িয়া শাখায় সন্ত্রাসী হালিম রেজা তার সিন্ডিকেটের সদস্য রফিকুল ইসলামের হিসাব নাম্বার ২০৫০১৯৬০২০১৪৬৫৬০৭এ বিগত ৩/৫/২০১৮ইং তারিখে ৩ লাখ ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে ৭/৫/২০১৮ইং তারিখে একই হিসাব নাম্বারে আরো ১ লাখ ৫০ হাজার টাকা আলোচ্য যুবকের আত্মীয়-স্বজনের কাছ থেকে জমা নিয়ে হাতিয়ে নেয়। এরপর কিছুদিন চুপ থাকার পর পুনরায় বিগত আগস্ট ও সেপ্টেম্বর মাসে হালিম রেজার নেতৃত্বে চক্রটি আবার মাথাচাড়া দিয়ে উঠে। সৌদি আরবের আফিফ শহরে এই চক্রের সদস্যদের দিয়ে ওই যুবককে পুনরায় জিম্মি করে আবারো মোটা অংকের টাকা দাবি করে। কিন্তু এবার তাদের দাবিকৃত টাকা দিতে অপারগতা জানালে সৌদি আরবের আফিফ শহরে সন্ত্রাসী হালিম ওরফে হেলিম রেজার উপস্থিতিতে বাংলাদেশী একশ’ টাকার ৪টি সাদা স্ট্যাম্পে ওই যুবকের কাছ থেকে তার টিপসহি ও স্বাক্ষর জোরপূর্বক নেয়। একপর্যায়ে টিপসহি ও স্বাক্ষর করা সাদা স্ট্যাম্প নিয়ে হালিম ওরফে হেলিম রেজা বাংলাদেশে এসে ওই যুবকের আত্মীয়-স্বজনের কাছে আবারো মোটা অংক দাবি করে। তার দাবিকৃত টাকা না দিলে সাদা স্ট্যাম্প গুলোতে কোটি টাকা পাওনা বলে লিখে নিয়ে ওই যুবক ও তার আত্মীয়-স্বজনের নামে মামলা করার হুমকি দিচ্ছে।
এই খবর শুনে সাংবাদিক গাযী খলিল খোঁজ-খবর নিলে সন্ত্রাসী হালিম রেজা মিথ্যা মামলা দিয়ে তাকে নানা ভাবে হয়রানিসহ অপহরণ ও হত্যার হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকির কারণে বর্তমানে সাংবাদিক গাযী খলিলুর রহমান চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এছাড়াও সে (হালিম ওরফে হেলিম রেজা) একজন বড় মাপের প্রতারক। তার পাসপোর্ট নাম্বার এ-০৮১৩৯৬৭। সে (হালিম রেজা ওরফে হেলিম রেজা) এতোই চতুড় যে পাসপোর্টে তার জন্মস্থানে জেলার নাম দিয়েছে মুন্সিগঞ্জ। আবার অন্যত্র জন্মস্থানের ঠিকানা দিয়েছে ঢাকার মতিঝিলের আরামবাগ। তার পাসপোর্টে পেশা উল্লেখ রয়েছে ড্রাইভার। আবার কোম্পানী ডিরেক্টরশীপে পেশা উল্লেখ করেছে ব্যবসা। এমনকি মায়ের নাম নিয়েও সে ছল-ছাতুড়ির আশ্রয় নিয়েছে। মায়ের প্রকৃত নাম মমতাজ বেগম-এর স্থলে পাসপোর্টে দিয়েছে শিলা বেগম। এই গডফাদার ও এদের সিন্ডিকেট সদস্যদের অবিলম্বে গ্রেফতার করে মুক্তিপণের ৫ লাখ টাকা ও সাদা স্টাম্প উদ্ধার করে এদের খপ্পর থেকে নিরীহ মানুষকে হেফাজতে রাখার জন্য ভুক্তভোগীরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আই জি পি মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।










