সিংগাইরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিংগাইরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিংগাইরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের সিংগাইরে আক্রাম হোসেন (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার জামির্ত্তা গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ। নিহত আক্রাম ওই গ্রামের আনোয়ার কসাইয়ের ছেলে।
এটি হত্যা না আত্মহত্যা প্রাথমিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, আকরাম জামির্ত্তা বাজারে মাংস বিক্রি করতেন। অাক্রাম নয়া জামির্ত্তা গ্রামের উর্মি নামে এক স্কুলপড়ুয়া ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে গত ২৫ সেপ্টেম্বর পালিয়ে বিয়ে করে।
এই বিয়েকে কেন্দ্র করে আক্রাম ও উর্মির পরিবারের মধ্যে বিরোধ চলছিলো।
এ ঘটনায় উর্মির বাবা বাদী হয়ে আকরাম ও তার পিতা আনোয়ার কসাইসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দাযের করেন। গত কয়েকদিন ধরে বিষয়টি মিমাংসার জন্য কথা চলছিলো।হঠাৎ করে গত শনিবার সকালে বাড়ির পাশে একটি কড়ই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আক্রামের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠান।

নিহতের পিতা আনোয়ার কসাই জানান, আমার ছেলে আত্মহত্যা করতে পারেনা।তাকে রাতে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে জানা যাবে এটি হত্যা না অাত্মহত্যা।

মন্তব্য প্রদান করুন

Share