লক্ষ্মীপুরে যুবলীগের ৭৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেফতার ১০

লক্ষ্মীপুরে যুবলীগের ৭৬ জনের বিরুদ্ধে পুলিশের মামলা : গ্রেফতার ১০

লক্ষ্মীপুরে পুলিশ-যুবলীগ সংঘর্ষের ঘটনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানসহ যুবলীগের ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে আরো ৪০/৫০জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর থানার এস আই আবদুল আলীম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আটককৃত ১০ যুবলীগ নেতাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত সবাই উপজেলা ও পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা বলে জানিয়েছেন পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, পুলিশের কাজে বাধা, মারধর এবং হাসপাতালে বিশৃংখলা ও ভাংচুর করার অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে আরো ৪০/৫০জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ১০জনকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসারত এক যুবকের ওপর হামলা চালায় যুবলীগ নেতা-কর্মীরা।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তারা পুলিশের ওপর হামলা, সদর হাসপাতাল ভাংচুর, ৪ পুলিশ সদস্যকে মারধর করে।

মন্তব্য প্রদান করুন

Share