রায়পুরে সনাতনী যুব সংঘের উদ্যেগে,শীত বস্ত্র ও কম্বল বিতরন

রায়পুরে সনাতনী যুব সংঘের উদ্যেগে,শীত বস্ত্র ও কম্বল বিতরন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সনাতনী যুব সংঘের উদ্যোগে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। আজ ১৬ই জানুয়ারি রোজ(শনিবার)বেলা ১১ ঘটিকার সময় রায়পুর মুড়ি হাটা জগন্নাথ জিউর মন্দিরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ১৫০ জন সুবিধাবঞ্চিতদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
রায়পুর সনাতনী যুব সংঘের আহবায়ক বাবু সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, লক্ষীপুর জেলা পরিষদ সদস্য ও রায়পুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত সদস্য সাখাওয়াত হোসেন আরিফ, রায়পুর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আকরাম হোসেন রূপক,সনাতনী যুব সংঘের যুগ্ন আহবা্য়ক ও রায়পুর সঙ্গীত একাডেমির পরিচালক লিটনদাস আপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য প্রদান করুন

Share