বাংলাদেশ নিরাপদ শেখ হাসিনার কাছে- বিমানমন্ত্রী
লক্ষ্মীপুর- ৩ (সদর) আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ. কে. এম শাহজাহান কামাল বলেছেন সন্তান যেমন নিরাপদ তার মা-বাবার কাছে, তেমনি শেখ হাসিনার কাছে নিরাপদ সোনার বাংলাদেশ।
মঙ্গলবার(২৫ ডিসেম্বর) লক্ষ্মীপুর পৌর শহরের ৬নং ওয়ার্ড এলাকায় নৌকা প্রতীকের গনসংযোগ কালে তিনি এ কথা বলেন।
এসময মন্ত্রী লক্ষ্মীপুর পৌর ৬নং ওয়ার্ডের বিভিন্ন বাড়ি, মহল্লা ঘুরে ঘুরেসাধারণ মানুষের কাছে নৌকা মার্কার লিফলেট বিতরণ করেন এবং নৌকা প্রতীকে ভোট চান।এসময় তিনি বলেন, বাংলাদেশ ছিলো পাকিস্তানী দোসর অত্যাচারিদের দখলে।
বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে মা-বোন ইজ্জত আর মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে এ মাসেই জাতি ফিরে পেয়েছিলো সার্বভৌম স্বাধীন বাংলাদেশ।
অপশক্তিরা আবারও সন্ত্রাসী চালিয়ে ক্ষমতা নিজেদের দখলে নেওয়ার পায়তারা করছে।
তাদের রুখে দিতে জনগনকে ঐক্য হতে হবে।
এজন্য স্বাধীনতার অপশক্তিকে রুখে দিতে নৌকা মার্কাকে বিজয় করার আহ্বান জানান তিনি।এসময় আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুর মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, পৌর ৬নংওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, বিমান মন্ত্রীর প্রেস সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ, পৌর ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. রাকিব হোসেন প্রমূখ।







