মতলব দক্ষিণে জনপ্রিয়তার শীর্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল

মতলব দক্ষিণে জনপ্রিয়তার শীর্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন মোফাজ্জল হোসেন।

ছাত্রলীগ থেকে স্বেচ্ছাসেবক লীগ এরপর রাজনৈতিক ধাপ পেরিয়ে বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়ন শাখার তথ্য ও গবেষণা সম্মাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৯৯৫ থেকে ১৯৯৮ এবং ১৯৯৮ থেকে ২০০৩ পর্যন্ত ইউনিয়নটির ছাত্রলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত একই ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড এর পল্টন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করেছেন। রাজনীতির ধারাবাহিক অভিজ্ঞতা থেকে জনগণের সেবায় কাজ করতে আগ্রহী বলে জানান মোফাজ্জল হোসেন। এক্ষেত্রে শতভাগ দলীয় সমর্থনও প্রত্যাশা করেন তিনি।

মন্তব্য প্রদান করুন

Share