মতলব উত্তরে চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত ২ জন আটক

মতলব উত্তরে চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত ২ জন আটক

চাঁদপুর মতলব উত্তরে সিএনজি চালককে হত্যা করে পুকুরে ফেলে লাশ গুম করার চাঞ্চল্যকর হত্যা কান্ডে জড়িত দুই আসামিকে আটক করেছে পুলিশ।
হত্যাকান্ডের চার দিন পর গত ১৩ মার্চ একটি পুকুর থেকে লাশ উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। পরে ২৪ ঘন্টার মধ্যেই আসামীদের গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত সংগ্রহ  করতে সক্ষম হয় । এর আগে পুলিশের পক্ষ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আসামীদের আটক করার চ্যালেঞ্জ নেয়া হয়।

জানাযায়, হত্যাকারী আরিফ ও সবুজ হত্যাকান্ডের শিকার ইবরাহীম পাটোয়ারীর সঙ্গে নিয়মিত মাদক সেবন ও বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিলো। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ইবরাহীমের কাছে সিএনিজ বিক্রির ১ লাখ টাকা আত্মসাত করতে হত্যাকান্ডের ছক আঁকে আটককৃতরা। পরিকল্পনা অনুযায়ী তারা ইবরাহীমকে স্থানীয় একটি ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তরল পানিতে চেতনা নাশক ঔষধ সেবন করায়। এরপর ইবরাহীম অনেকটা দুর্বল হয়ে পড়লে অপর আস্বামী আরিফ আগে থেকে প্রস্তুত রাখা একটি দড়ি তার গলায় চেঁপে ধরে। এরপর তাকে হত্যা করে তার পেট কাঁচি দিয়ে কেটে পেটের ভেতর ইট ভরে বস্তা বন্দি করে স্থানীয় আব্দুল কাদীরের পুকুরে ফেলে দেয়।

আরো পড়ুন: মতলব উত্তরে নানা অনিয়ম , মুখ খুলতে নারাজ ইউএনও

মধ্যরাতে সাংবাদিককে তুলে এনে সাজা, দায়ীদের শাস্তি চায় টিআইবি

আসামীদের আটকের পর সাংবাদিক সম্মেলনে মতলব উত্তর ও দক্ষিণ জোনের সার্কেল এসপি আহসান হাবিব বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে জড়িত আসামীদের ২৪ ঘন্টার মধ্যেই আটক করতে সক্ষম হই। তিনি বলেন,হত্যার শিকার ইবরাহীম পাটোয়ারীর কাছে অটোরিকশা বিক্রির ১ লাখ টাকা আত্মসাত করতেই তাকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকারীরা স্বীকার করেছে । ভিকটিম ও হত্যাকান্ডে জড়িত আরিফ এবং সবুজ একই সঙ্গে মাদক সেবন ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলো।

মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, আসামী সবুজকে রাজধানীর যাত্রাবাড়ি ও আরিফকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আটক করতে সক্ষম হয়েছি।

মন্তব্য প্রদান করুন

Share