মতলবে সাংসদ রুহুলের নির্দেশে পিপিই বিতরণ
চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এর নেতৃত্বে জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় করোনা সচেতনতায় পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করেছে একটি দল।
রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,থানা ও স্থানীয়দের পিপিই প্রদান করেন প্রতিনিধি দলের সদস্যরা।উপজেলার বিভিন্ন স্থানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই),মাস্ক,হ্যান্ড গ্লাভস, হেক্সিসল,সাবান,ফুট মাস্ক বিতরণ শেষে বিভিন্ন স্থানে জীবাণু নাশক তরল স্প্রে করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের ব্যাক্তিগত সহকারী এ্যাডভোকেট লিয়াকত আলী সুমন,স্থানীয় সমাজ সেবক ও শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম প্রমুখ।
মন্তব্য প্রদান করুন
Share









