বেরোবির শেখ হাসিনা হল এর দ্বিতীয় তলার ছাদ ঢালাই

বেরোবির শেখ হাসিনা হল এর দ্বিতীয় তলার ছাদ ঢালাই

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ ছাত্রীদের নির্মাণার্ধীন দশতলা বিশিষ্ট ‘শেখ হাসিনা হল’-এর দ্বিতীয় তলার অপর অংশের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯/০৮/২০১৯) সকালে বিশ^বিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পের নির্মাণার্ধীন ‘শেখ হাসিনা হল’-এর দ্বিতীয় তলার ছাদের এই (৪৫০০স্কয়ারফিট) অংশটির ঢালাই কাজ সম্পন্ন করা হয়। মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এই ঢালাই কাজের উদ্বোধন করেন এবং প্রকল্পের সার্বিক কাজের খোঁজ নেন। ভাইস-চ্যান্সেলর পরে প্রকল্পটির নির্মাণ কাজে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।

এ সময় বিশেষ উন্নয়ন প্রকল্প পরিচালক লে. কর্ণেল প্রকৌশলী মোঃ মনোয়ারুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি (অব:), প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) কমলেশ চন্দ্র সরকার, সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) মোঃ আলতাফ হোসেন সরকার এবং প্রকৌশলী মোঃ শাহরিয়ার আকিফসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ আগস্ট ২০১৯ তারিখে নির্মাণার্ধীন ‘শেখ হাসিনা হল’-এর দ্বিতীয় তলা ছাদের অন্যান্য অংশের ঢালাই কাজ সম্পন্ন করা হয়।

মন্তব্য প্রদান করুন

Share