জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির নির্বাহী কমিটি ঘোষণা

জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির নির্বাহী কমিটি ঘোষণা

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সভাপতি হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. সেতু খানম এবং সাধারণ সম্পাদক হিসেবে মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. জান্নাতুল তামান্না দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর)  জুলাই-৩৬ হল প্রোভোস্ট সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। প্রভোস্ট, সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরসম্বলিত বিজ্ঞপ্তিতে জানানো হয় গঠিত কমিটি ২৬ নভেম্বর ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের রহিমা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের মিসেস মারিয়ম আক্তার চৈতি। কোষাধ্যক্ষ হিসেবে অর্থনীতি বিভাগের ২০২১-২২ সেশনের জারিন আক্তার মিম এবং যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ সেশনের জাকিয়া সুলতানা দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ সেশনের নুসরাত জাহান, দপ্তর সম্পাদক অর্থনীতি বিভাগের ২০২২-২৩ সেশনের শম্পা আক্তার, এবং যুগ্ম দপ্তর সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ সেশনের সুরাইয়া ইয়াসমিন, তথ্যপ্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের উম্মে হাবিবা সিগমা, লজিস্টিকস সচিব আল ফিকহ ও আইন বিভাগ ২০২০-২১ সেশনের নওশিন শর্মিলী দায়িত্ব পেয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী সাদিয়া সিদ্দিকা।

সাধারণ সম্পাদক জান্নাতুল তামান্না বলেন, ‘কমিটি সংস্কারের (রিফর্মের) কারণে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি দেওয়া হয়েছে। একইসঙ্গে হলের দুটি ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়া আমার জন্য নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ।

তা সত্ত্বেও, আমি সকলকে সঙ্গে নিয়ে ডিবেটিং সোসাইটিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব, ইনশাআল্লাহ।’

সভাপতি মোছা. সেতু খানম বলেন, ‘কিছু আনএক্সপেক্টেড ঘটনার জন্য আসলে কমিটি’টা সংস্কার করতে হয়েছে৷ ব্যক্তিগত ভাবে আমি আমার সাবেক প্রেসিডেন্ট কে অনেক বেশি মিস করব। আমাদের একসাথে যা কিছু প্লান ছিল ডিবেটিং সোসাইটি নিয়ে সেগুলো পূরণ করার চেষ্টা করব, ইন শা আল্লাহ। কমিটির সবাই আগেও যেমন ডেডিকেটেড ছিল এরপরও আশা করি তেমনই থাকবে।’

মন্তব্য প্রদান করুন

Share