বেরোবি’র কর্মচারীদের ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে প্রশিক্ষণরত কর্মচারীদের প্রথম ব্যাচ মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. ইউসুফ এর নেতৃত্বে আজ মঙ্গলবার (৬ আগস্ট ২০১৯) সকালে রাজধানী ঢাকার আগারগাঁও এ অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।
মুক্তিযুদ্ধের সময়কার দুর্লভ আলোকচিত্র, চিঠিপত্র, ভিডিও চিত্র, দলিল স্মৃতিচিহ্নের মধ্য দিয়ে সাজানো মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিটি গ্যালারি বেরোবির কর্মচারীবৃন্দ ঘুরে দেখেন। এসময় ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর তাঁর নির্দেশে বাঙালির প্রতিরোধ গড়ে তোলার নিদর্শন, মুজিবনগর সরকার গঠন, মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, গণমানুষের দুরবস্থা, যৌথ বাহিনীর অভিযান, দেশের বিভিন্ন অঞ্চলে বিজয়, মিত্রবাহিনীর অংশগ্রহন, বুদ্ধিজীবীদের হত্যার নির্মমতার নানা আলোকচিত্র আর ঢাকায় পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পনসহ নানা চিত্র ক্রমান্বয়ে পরিদর্শন করেন তারা।
জাদুঘরটিতে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জীবনযাত্রা, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বড় আকারের ডিজিটাল প্রিন্ট, মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টরে ভাগ হওয়া এলাকা এবং মুক্তিযুদ্ধের পক্ষে দেশে-বিদেশে যাঁরা বিভিন্নভাবে সহায়তা করেছেন, জনমত সৃষ্টি করেছেন এমন দুর্লভ চিত্রও ঘুরে দেখেন।
এছাড়াও বিকেলে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিমান বাহিনী জাদুঘর পরিদর্শন করেন, বেরোবি’র নবনিযুক্ত কর্মচারীবৃন্দ।বেরোবি’র কর্মচারীদের ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের তত্ত্বাবধানে প্রশিক্ষণরত কর্মচারীদের প্রথম ব্যাচ মাননীয় ভাইস-চ্যান্সেলর ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. ইউসুফ এর নেতৃত্বে আজ মঙ্গলবার (৬ আগস্ট ২০১৯) সকালে রাজধানী ঢাকার আগারগাঁও এ অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।
মুক্তিযুদ্ধের সময়কার দুর্লভ আলোকচিত্র, চিঠিপত্র, ভিডিও চিত্র, দলিল স্মৃতিচিহ্নের মধ্য দিয়ে সাজানো মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিটি গ্যালারি বেরোবির কর্মচারীবৃন্দ ঘুরে দেখেন। এসময় ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতারের পর তাঁর নির্দেশে বাঙালির প্রতিরোধ গড়ে তোলার নিদর্শন, মুজিবনগর সরকার গঠন, মুক্তিযুদ্ধে সম্মুখযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, গণমানুষের দুরবস্থা, যৌথ বাহিনীর অভিযান, দেশের বিভিন্ন অঞ্চলে বিজয়, মিত্রবাহিনীর অংশগ্রহন, বুদ্ধিজীবীদের হত্যার নির্মমতার নানা আলোকচিত্র আর ঢাকায় পাকিস্তানি দখলদারদের আত্মসমর্পনসহ নানা চিত্র ক্রমান্বয়ে পরিদর্শন করেন তারা।
জাদুঘরটিতে ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জীবনযাত্রা, বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বড় আকারের ডিজিটাল প্রিন্ট, মুক্তিযুদ্ধে বিভিন্ন সেক্টরে ভাগ হওয়া এলাকা এবং মুক্তিযুদ্ধের পক্ষে দেশে-বিদেশে যাঁরা বিভিন্নভাবে সহায়তা করেছেন, জনমত সৃষ্টি করেছেন এমন দুর্লভ চিত্রও ঘুরে দেখেন।
এছাড়াও বিকেলে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিমান বাহিনী জাদুঘর পরিদর্শন করেন, বেরোবি’র নবনিযুক্ত কর্মচারীবৃন্দ।