বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাকে জাতীয়করণের দাবি বিটিইউ নেতাদের
জাতীয় শিক্ষানীতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের নেতারা। একই সাথে শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি, বদলি, উচ্চতর গ্রেড বা টাইম স্কেল বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদোন্নতি, অবসর-কল্যাণের টাকা দ্রুত প্রাপ্তির দাবি জানান তাঁরা। ৫ই অক্টোবর, শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ দাবি জানান তাঁরা।
বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন বিটিইউয়ের নির্বাহী সভাপতি মো. আ. ছালাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান; সাবেক উপাচার্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রধান আলোচক ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ ন ম মেশকাত উদ্দিন, বাংলাদেশ শিক্ষক ইউনিয়নের সভাপতি মো. আবুল বাশার হাওলাদার।
মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিটিইউয়ের মহাসচিব মো: জসিম উদ্দিন সিকদার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সহ সভাপতি মোশারফ হোসেন মুনসী মুকুল, অতিরিক্ত মহাসচিব শহীদুল্লাহ প্রিন্স, যুগ্ম মহাসচিব আবু বকর সিদ্দিকী, সহকারী
মহাসচিব মো. দিদার হোসেন (মুরাদনগর), কুমিল্লা জেলা সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, উপাধ্যক্ষ মো: কামরুজ্জামান (চান্দিনা)। রওশন আরা আকতার (চান্দিনা), নূরুল হক ভূইঁয়া মুন্সিগঞ্জ জেলার সভাপতি এমএ মান্নান প্রমুখ।










