পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই
পটুয়াখালী প্রতিনিধি || টুডে টাইমস
পটুয়াখালীর মুল ভূখন্ড থেকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালীর কোরালিয়া বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ছয়টি পুড়ে ভষ্মিভূত হয়েছে বলে জানা গেছে। এতে প্রায় ৩০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ‘সৌর বিদ্যুতের মোবাইল চার্জার থেকে গত রাত ২ টার দিকে মেডিসিন ব্যবসায়ী মোফাজ্জেল হোসেন বাক্কুর দোকানে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরবর্তীতে আগুন তার পার্শ্ববর্তী পার্টস ও পেট্রল ব্যবসায়ী মোঃমজিবুর রহমান মিন্টু, রাতুল হাওলাদার মুদি-মনোহরী দোকান, মাসুম মৃধার মেডিসিন দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী সলেমান হাওলাদার(৪৫) জানান, রাত ২টা থেকে ভোর ৫ পর্যন্ত শতাধিক লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন মানুষ হতাহত হয়নি।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করার কাজ চলছে।










