ঢাবি প্রাঙ্গনে কাটাবন ট্যালেন্টদের ইফতার আয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে কাটাবন ট্যালেন্টদের ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর কাটাবনে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা এ ইফতার আয়োজন করেন।শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের “শিক্ষক ছাত্র মিলনায়তন (টিএসসি) ”এ এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মসজিদ মিশন দ্বারা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় অর্ধ্ব শতাধিক শিক্ষার্থীদের পূণর্মিলনে উচ্ছাস ছড়িয়ে পড়ে অনুষ্ঠানস্থলে।
প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী মুহাম্মদ শাহেদ হাসানের পরিকল্পনা ও উদ্দ্যোগে ইফতার আয়োজন পরিচালনা করেন রাকিব হাসান।
এসময় কাটাবনের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- শাকিল আহমেদ বেলাল, রাকিব হাসান,হাসান আল রাব্বি শিমুল, তাশফিক সামি,তানজিমুল হাসান মায়াজ,সাহেদ হাসান,ফাহাদ হানজালা, ইসতিয়াক আহমেদ সাদাফ,আজিজ মিলন,রাফি আহমেদ,কাশশাফ তাসমিয়া মুন্না,তারেক ইসলাম,আবু তাহের প্রমুখ। ইফতার শেষে উপস্থিত সকলে পারষ্পরিক মতবিনিময় ও আলোচনায় অংশগ্রহন করেন।










