গালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
ঢাকার নবাবগঞ্জের গালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গালিমপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলায় গালিমপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশ নেয়।
খেলার প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবুবকর সিদ্দিকী আবু। এছাড়া উদ্বোধক হিসেবে গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া আজিম ও গেস্ট অব অনার হিসেবে নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রেজা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন গালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেদ খান, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মান্নান, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তানজিল হোসেন অপু, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিয়াম মোল্লা সহ আরও অনেকে।সার্বিক সহযোগিতায় ছিলেন গালিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইশতিয়াক মো. খান মিশু, গালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান ফয়সাল, আনোয়ার খান, সাবেক ছাত্রনেতা শওকত হোসেন।
খেলায় গালিমপুর ইউনিয়ন বতমান ছাত্রলীগ ১-০ গোলেন ব্যবধানে বিজয়ী হয়।পরে অতিথিরা দুই দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আশিকুজ্জামান আওলাদ, আনোয়ার হোসেন ও মো.জুনায়েদ উদ্দিন।
মন্তব্য প্রদান করুন
Share











