কালিয়াকৈরে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক  গ্রেফতার

কালিয়াকৈরে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্বামী আকবর হোসেন (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। নিহত গৃহবধূ ভোলা জেলার রামদাসপুর এলাকায় মহাবুবুর আলমের কন্যা আকলিমা আক্তার  আঁখি (২৩)।
গ্রেফতারকৃত  স্বামী মো. আকবর হোসেন  একই উপজেলা ও রামদাসপুর এলাকার আমির হোসেনের পুত্র।   বৃহস্পতিবার  রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ মন্ডলপাড়া  এলাকায় আকলিমা  আক্তার আঁখি (২৩) ও আকবর হোসেন (২৬) স্বামী-স্ত্রী হিসেবে আমির হোসেন মন্ডলের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
স্বামী  সবজি বিক্রেতা ও  স্ত্রী স্থানীয় একটি পোশাক  কারখানার  শ্রমিক। আকবর হোসেনের সঙ্গে গত কয়েক বছর আগে পারিবারিকভাবে দুজনের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকে তাদের মধ্যে যৌতুক নিয়ে দ্বন্দ্ব চলছিল।
এরই জের ধরে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে স্বামী শিল-পাটা দিয়ে স্ত্রী আকলিমা  আক্তার আঁখিকে মাথায় আঘাত করলে  তার ডাকচিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে।
এ সময় আকবর হোসেন ঘরের দরজা বন্ধ করে রাখে। এলাকাবাসী পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ  আকবর হোসেন কে রাতেই  গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শুক্রবার  সকালে হত্যা মামলা দিয়ে  তাকে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হয়। কালিয়াকৈর থানার  ওসি    ( অপারেশন)  মো.মনিরুজ্জামান  বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য প্রদান করুন

Share