এখলাসপুর যুব একতা সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

এখলাসপুর যুব একতা সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার দক্ষিন এখলাসপুর গ্রামের “যুব একতা সংঘ” নামক একটি সংগঠন গরীব ও অসহায়দের মাঝে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করেন। গত রবিবার রাতে সংগঠনটি একশতটি পরিবারের মাঝে এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তাদের উপহার সামগ্রীর প্রতিটি ব্যাগে চাল,ডাল,তেল,পেঁয়াজ,আলু সহ আরো অনেক পণ্য ছিল। ভয়াবহ এই করোনা পরিস্থিতি ছাড়াও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং প্রতিবছরই তারা এ ধরনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে বলে জানান স্থানীয়রা।

 

সংগঠনের সদস্য মফিজুল মুন্না ঢালী জানান, “শুধুমাত্র করোনা পরিস্থিতি নয় ,দেশের যেকোন দুর্যোগময় পরিস্থিতিতে তরুণ এবং যুব সমাজ এগিয়ে আসলে যেকোনো পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব”।

 

এছাড়াও সংগঠনটির আরো এক সদস্য লিমন জানান,”করোনা পরিস্থিতিতে সবাই বাসায় অবস্থান করার ফলে সকলেই ফেসবুক মেসেঞ্জারে একত্রিত হয়ে অসহায়দের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তে উপনীত হই। ইচ্ছাশক্তি এবং দৃঢ় মনোবল থাকলেই সফলকাম হওয়া সম্ভব বলে আমি মনে করি।”

মন্তব্য প্রদান করুন

Share