ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইবিতে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এসময় সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে তাদের সুখস্মৃতি রোমন্থন করেন।

শনিবার (২২শে ফেব্রুয়ারি) ক্যাম্পাসের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় এটি অনুষ্ঠিত হয়।

পুনর্মিলনী অনুষ্ঠানে ফলিত রসায়ন ও কেমিকৌশল (এসিসিই) অনুষদের সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনজুরুল হক, এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ রশিদ এবং অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় কোষাধ্যক্ষ বলেন,”এলামনাই হবে ক্যাম্পাসের রিপ্রেজেন্টটেটিভ, অনেকে দেশে-বিদেশে কর্মরত আছে তারা সবসময় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন,” ক্যাম্পাসের সিন্ডিকেট বডি, প্রশাসনিক বডি এবং একাডেমিক কারিকুলাম বডিতে যদি এলামনাইদের সদস্য রাখা হয় তাহলে শিক্ষাকার্যক্রমের গুনগত মান উন্নয়ন করা যাবে। কর্মক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলোর অভিজ্ঞতা অনুজদের জানাতে পারে। এছাড়া শক্তিশালী এলামনাই ক্যাম্পাসের ভাবমূর্তি আর উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া দুপুরের পর ক্যাম্পাসের শিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য প্রদান করুন

Share