মানব সেবার আরেক নাম নিবেদন

মানব সেবার আরেক নাম নিবেদন

মানুষ মানুষের জন্য তেমনি ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটালে শিশু ওয়ার্ড -১৮ নং বেডে দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে ছিলো ৭ মাস বয়সি অমিত । গরীব বাবা চিকিৎসা চালিয়ে যাবার মত অবস্থা ছিলো না, আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে যাচ্ছিল অমিত পর্যাপ্ত চিকিৎসার অভাবে তখনই পাশে এসে দাড়ালো নিবেদন সংগঠনটি।নিবেদন এখন ১০ টি অসহায় রোগির চিকিৎসা চালিয়ে যাচ্ছে।

নিবেদনের সাথে যারা একযোগে কাজ করে যাচ্ছে মারজানা সাফাত, সাফায়েট, সাদিয়া আফরোজ(প্রবাসী), কন্ঠশ্রমিক রুমানা মোর্শেদ কনকচাঁপা, সফরদার জোয়ারদার (স্বাস্থ্য অদিদপ্তর), শাকিল জামান, কন্ঠশিল্পী জাকিয়া সুলতানা মিতু, সুবির সরকার, অনন্ত চাকমা (ওয়াল্ড ভিশন বাংলাদেশ), ফারজানা ইসলাম, ড: ফাহিম সাদি(ঢাকা মেডিক্যাল কলেজ), সানাউল আহম্মেদ(স্কয়ার), শাকিল জামান, আদি ভাই, নিয়ন(ভলেন্টিয়ার) এবং পল এলড্রিন অসি।

অমিতের ১ম অপারেশন এবং ২য় অপারেশন ভালভাবে হয়ে গেছে, এই অপারেশন এর দায়িত্ব নেন “নিবেদন” নামে একটি সাহায্য কারী সংগঠন, সরকারি পাশাপাশি নিবেদন আজ দাড়িয়েছি অসহায় মানুষদের পাশে, যারা অর্থনৈতিক ভাবে দুর্বল, চিকিৎসা চালাতে পারেনা তাদের সার্বিক অর্থনৈতিক সাপোর্ট দিচ্ছে নিবেদন নামের সংগঠন টি, নিবেদন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে বাংলাদেশে।

অমিতের ২টি অপারেশন সহ সুস্থ হবার জন্য প্রয়োজন ছিলো ৩০-৫০ হাজার টাকার মত যা পুরোটাই “নিবেদন” সংগঠনটি বহন করে।

মানুষ মানুষের জন্য, এ কথাটি আমরা আমাদের ইচ্ছা শক্তির মাধ্যমে একটি মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি, “নিবেদনের” ছোট্ট একটি প্রচেষ্টা একটি মানুষের মুখে হাসি ফুটানো।

নিবেদন এটি একটি সেচ্ছাসেবী সংগঠন । সমাজ তথা দেশের সুবিধা বঞ্চিত এবং অসহায় মানুষের পাশে দাড়ানোই “নিবেদনের” মূল উদ্দেশ্য।

নিবেদন কাজ করছে:-

গরীব অসুস্থ্য মানুষের চিকিৎসার জন্য সাহায্য করা।

কোন রোগীর রক্তের প্রয়োজন হলে রক্তের ব্যবস্থা করা।

প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।

পথ-শিশুদের পাশে দাঁড়ানো।

মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও সচেতনতা বৃদ্ধি করা।

গরীব অনাহার মানুষের পাশে দাঁড়ানো।

নিবেদন সম্পর্কে আরো কিছু জানতে বা মতামত দিতে অথবা চিকিৎসা বিষয়ক সাহায্য পেতে চাইলে ফোন করতে পারেন।

ফোন: ০১৪০০-২৪৫২৬৭ (পল এলড্রিন)

           ০১৮১৬-৩১১৬৪৮ (মারজানা)

যেখানে অসহায় রোগি থাকবে, নিবেদন সেখানেই ছুটে যাবে।

মন্তব্য প্রদান করুন

Share