মতলব উত্তর উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন
চাঁদপুরের মতলব উত্তরে উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার ১ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে অফিসার্স ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন রুহুল। এসময় উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত উপস্থিত ছিলেন।
অফিসার্স ক্লাবটি প্রজাতন্ত্রের সিনিয়র কর্মকর্তাদের মিলনস্থল হিসেবে রূপ নেবে। এছাড়া একটি নির্বাহি কমিটি ক্লাবটির সকল কর্মকান্ড পরিচালনা করবেন।
মন্তব্য প্রদান করুন
Share









