নজরুল বিশ্ববিদ্যালয়ে হেকেপের কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে হেকেপের কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হাইয়ার অ্যাডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ) এর আওতায় উচ্চশিক্ষার জন্য কারিকুলাম ফরমেট তৈরির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. রশিদুন্ নবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম।
রিসোর্স পার্সন হিসেবে ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মন্তব্য প্রদান করুন

Share