পর্ণোগ্রাফি ও ভূয়া নথি; চাকরি হারালো মামুন
অবশেষে চাকরি থেকে বাদ দেয়া হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রাণী সম্পদ সেবা কর্মী মামুনুর রশিদ কে । গত ২৭ আগষ্ট “প্রাণী সম্পদ সেবা কর্মী মামুনের যত অপকর্ম” শিরোনামে টুডে টাইমস এ প্রকাশিত সংবাদের পর সংশ্লিষ্ট কর্তপক্ষের সিদ্ধান্তে তাকে চাকরিচ্যুত করা হয়। পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিভিন্ন নারীদের ব্যবহার করে পর্ণোগ্রাফি বানানো এবং তা ছড়িয়ে দিয়ে অর্থ উপার্জন সহ নানা অনিয়মের তথ্য উঠে আসে প্রকাশিত সংবাদে।
এছাড়াও ভূয়া তথ্য ও নথি জমা দিয়ে অবৈধ উপায়ে প্রাণী সম্পদ সেবা কর্মী হিসেবে চাকরিতে যোগদানের ঘটনাও সংবাদে প্রকাশিত হয়। এর পর পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামুনকে চাকরি থেকে অব্যাহতি দেয়। পাশাপাশি তার কাছে থাকা সরকারি চিকিৎসা সামগ্রী ও ঔষধ জব্দ করার নির্দেশ প্রদান করা হয়। জানা যায়, নানা অপকর্মে জড়িত মামুন উপজেলার ছোট চরকালিয়া এলাকার মুক্তার হোসেনের ছেলে।
আরো পড়ুন: প্রাণী সম্পদ সেবা কর্মী মামুনের যত অপকর্ম
মামুন কে চাকরিচ্যুত করার বিষয়ে কৃত্রিম প্রজনন বিভাগের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক ডাঃ শাহ জামান খান তুহিন টুডে টাইমসকে বলেন, মামুনের বিরুদ্ধে সংবাদে প্রাকাশিত তথ্যের সত্যতা প্রামাণিত হওয়ায় তাকে সকল প্রকার দায়িত্ব থেক অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি তার কাছে থাকা সকল সরঞ্জাম জব্দ করতে স্থানীয় কর্তৃপক্ষ কে নির্দেশ প্রদান করা হয়েছে।
অপরদিকে মামুনের বিরুদ্ধে অবৈধ কারেন্ট জাল সংগ্রহ ও বিক্রি, সমবায় সমিতির নামে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ ও নামে বেনামে একাধিক ব্যাংক একাউন্ট ব্যবহার করে অর্থ লেনদেন এর অভিযোগ রয়েছে।
মন্তব্য প্রদান করুন
Share










