৭ম বছরে পদার্পণ করলো টুডে টাইমস
বাংলাদেশের স্বাধীনতার স্বপক্ষের অন্যতম অনলাইন পোর্টাল টুডে টাইমস ৬ষ্ঠ পেরিয়ে পদার্পণ করেছে ৭ম বছরে। ২০১৪ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে পথ চলা শুরু হয় পোর্টালটির। প্রতিষ্ঠালগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অর্জন করে পাঠকের ভালোবাসা। এক ঝাঁক তরুণ সংবাদ কর্মী, কলাকুশলী, শুভাকাঙ্ক্ষীদের অক্লান্ত চেষ্টায় বছরের পর বছর পেরিয়ে সামনে এগিয়ে চলছে এই গণমাধ্যমটি।
এই দীর্ঘ পথ চলায় টুডে টাইমস এর জন্য শুভ কামনা জানিয়েছেন দেশের প্রথিতযশা সাংবাদিক, রাজনীতিবিদ, নাট্যকর্মী, সঙ্গীতশিল্পী সহ বিশেষ ব্যক্তিবর্গ। নানা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের পক্ষে আরো বেশি কাজ করার দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ছুটে চলছে এই অনলাইন গনমাধ্যমটি। ৭ম বছরে আরো বেশি তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠক হৃদয় জয় করবে বলে আশা প্রকাশ করেন টুডে টাইমস এর প্রকাশক ও সম্পাদক তানজিমুল হাসান মায়াজ। টুডে টাইমস দেশের একমাত্র অনলাইন গনমাধ্যম,যার প্রধান সংস্করণ ইংরেজি এবং দ্বিতীয় সংস্করণ বাংলায় প্রকাশ হচ্ছে। যার ফলে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে যাচ্ছে বিশ্বের সকল ভাষার পাঠকদের কাছে।
টুডে টাইমস এর এডমিন এডিটর জাহাঙ্গীর রনি বলেন, ইতিমধ্যেই বিশ্বের ১২৫ টিরও বেশি দেশের পাঠকরা নিয়মিত পড়ছেন টুডে টাইমস। বিভিন্ন সময়ে টুডে টাইমস এ প্রকাশিত সংবাদ আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশিত নেট দুনিয়ায় রেফারেন্স হিসেবে ব্যবহার হচ্ছে। সকলকে সঙ্গে নিয়ে টুডে টাইমস এগিয়ে যেতে চায় বহুদূর।










