সিংগাইরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচানাসভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওবাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগম। উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খাঁন।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শহিদুর রহমান, সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক উবায়েদুল হক, আব্দুল বারেক খাঁন, পৌর কাউন্সিলর সামসুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি তমেজ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদস্য মাসুদুর রহমান টিটু, ছাত্রলীগ সভাপতি ইলিয়াছ হোসেন লিটন, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন ও সিঙ্গাইর বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ফারুক হোসেন মিরু প্রমূখ উপস্থিতি ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংগাইর পৌর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ, জয়মন্টপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল হাশেম হাসু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুবকর সিদ্দিক বরকত, জামির্তা ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগ সভাপতি নজরুল ইসলাম, বায়রা ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগ সাধারণ সম্পাদক এস,এম শাহীনুর রহমানসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেকলীগের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে প্রধান অতিথি মমতাজ বেগম ও বিশেষ অতিথি আব্দুল মাজেদ খাঁন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওবাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক উজ্জলকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।










