সিংগাইরে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত

সিংগাইরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
যথাযথ মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ভোরে উপজেলা চত্বরের শহীদ স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন, সিংগাইর থানা পুলিশ, সিংগাইর পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। এরপর সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ কুচকাওয়াচ ও শারীরিক কসরত প্রর্দশন করা হয়। কুচকাওয়াচে থানা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাহেলা রহমতউল্লাহ,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খোন্দকার ইমাম হোসেন, সহকারী কমিশনার(ভূমি) হামিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল বাশার, অধ্যক্ষ নুরুদ্দিন,উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

মন্তব্য প্রদান করুন

Share