সামাজিক সংগঠন প্রতিচ্ছবির একবেলা আহার বিতরণ কর্মসূচী পালিত
সামাজিক সংগঠন “প্রতিচ্ছবি” ক্ষুধার্থদের মাঝে একবেলা আহার বিতরণ কর্মসূচী পালন করেছে।
২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে “প্রতিচ্ছবি” এর সিলেট জেলা শাখার উদ্যোগে ১০০ জন অসহায় মানুষ এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন “প্রতিচ্ছবি” সংগঠনের উপদেষ্টা-আবদুর রহিম, সিলেট জেলা প্রেসক্লাব সদস্য জিকরুল ইসলাম, শামীম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিচ্ছবির সিলেট জেলার সদস্য সাজ্জাদ হোসেন ইমন, রুহুল আমীন জোবায়ের, বিশ্বজিত, মিজানুর রহমান, আকিব আহমেদ, মুকবুল হোসেন আকির, নাজিম উদ্দিন পলাশ, মাহিন আহমেদ জয়, অর্ঘ মিত্র, ধ্রুব দেব সহ আরো অনেকে।
প্রতিচ্ছবির উপদেষ্টা আবদুর রহিম বলেন, প্রতিচ্ছবি মূলত পরিবেশবাদী একটি সামাজিক সংগঠন, কিন্তু সমাজের সকল স্তরের সমস্যা এবং চাহিদা নিয়েই তারা কাজ করে যেতে চায়।
উল্লেখ্য যে, গত সপ্তাহে প্রতিচ্ছবির পক্ষ থেকে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় সহস্রাধিক গাছ লাগানো হয়েছে।










