সাবেক ফুটবলার সালাউদ্দিনের মৃত্যুতে মহানগর যুবলীগের সেক্রেটারি উজ্জল’র গভীর শোক

সাবেক ফুটবলার সালাউদ্দিনের মৃত্যুতে মহানগর যুবলীগের সেক্রেটারি উজ্জল’র গভীর শোক

প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সভাপতি ও জাতীয় দলের সাবেক ফুটবলার এসএম সালাউদ্দিন আহম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল। তিনি এ সময় তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল বলেন, ‘সালাউদ্দিন আহম্মেদ খুবই প্রাঞ্জল ও মিশুক প্রকৃতির মানুষ ছিলেন। সবার সাথে তিনি অত্যন্ত ন¤্র ও বিনয়ী ব্যবহার করতেন। তিনি সবাইকে উৎসাহ দিতেন খেলাধুলায়। অনুপ্রেরণাও দিতে জানতেন দারুণ। নারায়ণগঞ্জ সদর থানার যুবলীগের সভাপতিসহ স্থানীয় ভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে ক্রাড়াঙ্গণে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি।’

প্রসঙ্গত, রোববার (৩১ মে) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক সালাউদ্দিন আহম্মেদের মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর। তার স্ত্রী ও দুই ছেলে রেখে মারা যান। প্রয়াত সাবেক ফুটবলার সালাউদ্দিন ওই এলাকার আলহাজ্ব সাইজ উদ্দিনের ছেলে। রোববার বাদ আসর গোগনগরে তারা জানাযা ও দাফন সম্পূর্ণ করা হয়।

সালাহউদ্দিন আহম্মেদ শুধু নারায়ণগঞ্জ জেলা ও মহকুমাতে নয়, ১৯৮৫-১৯৮৬ সালে মোহামেডানের হয়েও মাঠ কাঁিপয়েছেন। তখনই লাল সবুজের জার্সিতে খেলার সুযোগ পান তিনি। এরপর মাঠ ছাড়লেও ফুটবলের প্রতি ভালবাসা থেকে ক্রীড়া সংগঠনের সাথেই যুক্ত থাকেন। ২০০৮- ২০১২ সালে জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

মন্তব্য প্রদান করুন

Share