মতলবে আর্থিক প্রতারণা: ফার্নিচার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

মতলবে আর্থিক প্রতারণা: ফার্নিচার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রতারণার দায়ে ফার্নিচার ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ক্রেতা।
উপজেলার ছেংগারচর বাজারের ভাই ভাই টিম্বার এন্ড স’মিল এর মালিক মাহবুব আখন্দ এর বিরুদ্ধে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ক্রেতা মাইন উদ্দিন (লিজন)।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মাহবুব আখন্দ ফার্নিচার সামগ্রী ক্রেতা মাইন উদ্দিন কে সম্পূর্ণ ভাবে হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম ৮০ হাজার টাকা গ্রহণ করে প্রায় সাত মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ হস্তান্তর না করে উল্টো ক্রেতা মাঈন উদ্দিন কে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
এতে ক্রেতা মাইন উদ্দিন নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে ২০ আগস্ট ২০২০ ইং তারিখে মতলব উত্তর থানা একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ রয়েছে, মাহবুব আখন্দ একাধিক ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা গ্রহণ করে সম্পূর্ণ কাজ হস্তান্তর না করে উল্টো তাদেরকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে হয়রানি ও ভয়-ভীতি দেখিয়ে থাকেন।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা।

মন্তব্য প্রদান করুন

Share