দৈনিক ইনকিলাব পত্রিকার সিঙ্গাইর সংবাদদাতা রিয়াজুল আর নেই

দৈনিক ইনকিলাব পত্রিকার সিঙ্গাইর সংবাদদাতা রিয়াজুল আর নেই

 

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
দৈনিক ইনকিলাব পত্রিকার মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সংবাদদাতা ডি এম রিয়াজুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি সিঙ্গাইর পৌর এলাকার আজিমপুর গ্রামের মৃত.দেওয়ান রফিকুল ইসলামের ছেলে।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি এক স্ত্রী,১ ছেলে ১ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানাগেছে, বুধবার(২৯ মার্চ) সকাল ৬ টায় হঠাৎ গুরুতর অসুস্থ্য হয়। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শহীদ সোহওরার্দী মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকাল ৩টায় স্থানীয় সামাজিক কবর স্থানে তাকে দাফন করা হয়।

মন্তব্য প্রদান করুন

Share