টঙ্গীতে পূর্ব থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা

টঙ্গীতে পূর্ব থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, টঙ্গী : গাজীপুরের টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে মঙ্গলবার দুপুরে দত্তপাড়া আলহাজ্ব সালাউদ্দিন সরকারে কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়া’র ৭৬তম জন্মদিন উপলক্ষে তার কারামুক্তি, আরোগ্য, দীর্ঘায়ু কামনায় এবং করোনাসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের রুহের মাগফেরাত এবং অসুস্থদের সুস্থতা কামনা করা হয়।

টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক বেনজির খান পিন্টু, টঙ্গী থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক লিয়াকত হোসেন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য হোসেন, আলাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা আবুল কালাম, দেলোয়ার হােসেন, সালাউদ্দিন, আলী হোসেন, কামাল হোসেন, জাকির হোসেন,রিগান, শ্যামল, টুটুল, ফরহাদ, শরিফুল ইসলাম বাবু, ফরহাদ নুর, পলাশ, অপু, মনির, রশিদ, জাফর, মাসুদ, দেলোয়ার, ফরহাদ, তারেক, রাজু, পারভেজ, মামুন, জামির, সাইদুল, শহিদুল, জালাল প্রমুখ।

মন্তব্য প্রদান করুন

Share