টঙ্গীতে তিন ছিনতাইকারী অস্ত্রসহ আটক

টঙ্গীতে তিন ছিনতাইকারী অস্ত্রসহ আটক

স্টাফ রিপোর্টার, টঙ্গী : গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ ধরপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় তিন ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত বেশ কিছুৃ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

জানা যায়, সন্ধ্যায় একদল ছিনতাইকারী ওই এলাকায় ছিনতাই করছিলো। এমন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার এসআই সোহরাবসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে হাতে নাতে তিন ছিনতাইকারীকে আটক করে। এসময় ছিনতাইকাজে ব্যবহৃত বেশ কিছুৃ ধারালো অস্ত্র ও ছিনতাই করা কিছু টাকা উদ্ধার করা করেন।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম এর সাথে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান।
#

মন্তব্য প্রদান করুন

Share