টঙ্গীতে জাতীয় পার্টির প্রয়াত নেতাদের স্মরণসভা

টঙ্গীতে জাতীয় পার্টির প্রয়াত নেতাদের স্মরণসভা

মো. জাকির হোসেন, টঙ্গী : গাজীপুরের টঙ্গী মুন্নু টেক্সটাইল শাহী জামে মসজিদে ৫৫নং ওয়ার্ড জাতীয় পার্টির উদ্যোগে সোমবার বিকেলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আশাদ সিদ্দিকী, শুক্কুর আলী মন্ডল, টঙ্গী থানা জাতীয় পার্টির সাবেক সভাপতি বজলুর রহমান, টঙ্গী পশ্চিম থানা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ওমর আলীর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

৫৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সাবেক সভাপতি হেলাল মোল্লার সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া।

এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা আবুল হোসেন, আব্বাস আলী মন্ডল, এইচএম আলাউদ্দিন, আশরাফুল সিকদার সবুজ, আব্দুল করিম, শাহ আলম সিকদার, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মহসিন, এসহাক পাটোয়ারীসহ টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা জাতীয় পার্টির অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য প্রদান করুন

Share