<span style='color:#E29324;font-size:20px;'>এড. আজমত উল্লা খানের জন্মদিন</span>  </br> টঙ্গীতে ছাত্রলীগের শীত বস্ত্র বিতরণ

এড. আজমত উল্লা খানের জন্মদিন
টঙ্গীতে ছাত্রলীগের শীত বস্ত্র বিতরণ

মো. জাকির হোসেন, টঙ্গী : গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক কার্যকরি সদস্য এড. আজমত উল্লা খানের ৬৫তম জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিমের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আজমত খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক মো: কালিমুল্লাহ ইকবাল, সাবেক সভাপতি নূরুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা হারুন অর রশিদ, টঙ্গী থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ শামীম, নূরু সরকার, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, সাদেক হোসেন খান, ইলিয়াস হোসেন, নাহিদ আহমেদ, জামিল রায়হান, রাকিব হাসান জসিম, আশরাফুল ইসলাম, মেজবাহ উদ্দিন খোকন, শাহিন আলম প্রমুখ। বক্তারা বলেন, আজমত উল্লা খান তার কর্মের মাধ্যমে টঙ্গী-গাজীপুরবাসীর হৃদয়ের মণিকোঠায় স্থান নিয়ে আজীবন বেঁচে থাকবেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বড় দেওড়া মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু মুসা।

মন্তব্য প্রদান করুন

Share