সোনারগাঁয়ে রোজা রেখে খেলতে গিয়ে অজ্ঞান, কিশোরের মৃত্যু

সোনারগাঁয়ে রোজা রেখে খেলতে গিয়ে অজ্ঞান, কিশোরের মৃত্যু

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা-র বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামে রোজা অবস্থায় খেলতে গিয়ে অজ্ঞান হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সিয়াম (১৪) ওই গ্রামের এমদাদুলের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে রোজা রেখে সিয়াম বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় সঙ্গীরা ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সিয়ামের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সুস্থ-সবল একটি ছেলের হঠাৎ এভাবে চলে যাওয়া কেউই মেনে নিতে পারছেন না। ঘটনার পর থেকে গ্রামে শোক ও স্তব্ধতা বিরাজ করছে।

 

মন্তব্য প্রদান করুন

Share